Tanzimul Ummah Foundation

Our History

About Us

Learn about our foundation, educational environment, and commitment to balanced Islamic and academic education.

Quran & Hifz

Structured memorization, revision, tajweed, and Islamic learning routines.

Academic Care

Classroom learning, progress tracking, and guardian communication.

Student Support

A disciplined, caring environment for character and confidence.

Our History

Welcome to Tanzimul Ummah Foundation

“তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে-” [সূরা আলে-ইমরান- ১১০]

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা; যা ১৯৯৯ সাল থেকে একটি শিক্ষা মিশন হিসেবে কাজ করে যাচ্ছে। অবারিত সম্ভাবনার এ বাংলাদেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি, বেকারত্ব দূরীকরণে প্রকল্প পরিচালনা, জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্ত-মানব সেবা, গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামি সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, সুশিক্ষা বিস্তারে মননশীল প্রকাশনা, আলকুরআন শিক্ষার প্রচার ও প্রসারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এক বাস্তবসম্মত এবং সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। সে কর্মসূচির কয়েকটি বাস্তব পদক্ষেপ নিম্নে তুলে ধরা হল :

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা
আল্লাহ তায়ালা বলেন, “আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?” (সূরা যুমার- ০৯) । শিক্ষা ছাড়া জাতিকে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব নয়। শিক্ষিত জাতি মানেই উন্নত জাতি। শিক্ষার জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। সে লক্ষ্যে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ক্যাডেট মাদরাসা, প্রি-ক্যাডেট মাদরাসা, হিফয মাদরাসা, গার্লস মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করছে।

একাডেমিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য

সিলেবাস
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড,স্কুল বোর্ড,ইংলিশ মিডিয়াম,আল-আজহার,সৌদি আরবসহ বিভিন্ন দেশের সিলেবাসকে সামনে রেখে সরকারের সাথে সামঞ্জস্য করে একটি যুগোপযোগী সিলেবাস তৈরী করা হবে। যাতে কুরআন, হাদিস,ফিকহ,ইংরেজী,বাংলা,আরবী,গণিত,সাধারণ জ্ঞান,কম্পিউটার আর্টস এন্ড ক্যালিগ্রাফিসহ বিভিন্ন বিষয় স্থান পাবে।

বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম
সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান,সাধারণ জ্ঞান প্রতিযোগিতা,জানা-অজানা অনুষ্ঠান,বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান,ফটবল,ব্যাডমিন্টন,ক্রিকেটসহ শরীয়ত সম্মত খেলাধূলা,সীরাতুন্নবী সা.মাহফিল,রচনা প্রতিযোগিতা,সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ,(আরবী,ইংরেজী ও বাংলা) বিজ্ঞান ও প্রযুক্তি মেলাসহ সিডি,ভিসিডি প্রোগ্রাম এ কার্যক্রমের অন্তর্ভূক্ত।

Our Approach

Learning With Purpose

“তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে-” [সূরা আলে-ইমরান- ১১০]তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা; যা ১৯৯৯ সাল থেকে একটি শিক্ষা মিশন হিসেবে কাজ করে যাচ্ছে।...

01

Faith & Character

Daily learning is guided by Islamic values, respectful behavior, and responsibility.

02

Structured Progress

Students follow clear routines for memorization, revision, classwork, and evaluation.

03

Guardian Connection

Communication with families keeps learning progress visible and supportive.

Visit Tanzimul Ummah Foundation

Start With The Right Campus

Explore campuses, admission steps, and contact information from the website.